Showing posts with label গানের কথা. Show all posts
Showing posts with label গানের কথা. Show all posts

Friday, February 22, 2019

আমার আমি- ইসমাইল হোসেন

মানুষের প্রাপ্তির শেষ নেই। একটা পেলে আরেকটা পেতে চায়। এক ইচ্ছা পূরণ হলে ছুটতে চায় আরেক ইচ্ছে পূরণের জন্য। ছুটিতে ছুটতে একসময় ফুরিয়ে যায়।
বুড়ো হয়।
পেকে যায়।
মরে যায় মানুষ।
তবুও ছোটা। ছোট্ট এই জীবনকে  ফুটিয়ে তোলে মনের আয়নায়। সাজায় লাল নীল স্বপ্নে। স্বপ্ন তো নয়, যেন এক একটি জীবন্ত উপন্যাস। যার প্রতিটি লাইন,প্রতিটি শব্দ মানুষের জীবন থেকে নেওয়া। বাস্তবতা থেকে নেওয়া। জীবনটা এক সময় থেমে যায়। কিন্তু স্বপ্নময় উপন্যাস গুলো থেকে যায় ইতিহাসের পাতায়।  আমরা বাঁচতে চাই, আমাদের স্বপ্ন গুলোকে সাথে নিয়ে। লড়তে চাই, জিততে চাই জীবন যুদ্ধে।
কারন আমি মানেই আমার জীবন। জীবন যুদ্ধের জয় আমার জয়।
আমার আমি।
আমার অস্তিত্ব আমি।
আমার স্বপ্ন আমি।

~ ইসমাইল হোসেন
২০-০২-২০১৮
Share:

Sunday, October 1, 2017

[গানের কথা] রঙ্গিন এই পৃথিবী-কলরব

গানের দুনিয়াতে আপনাকে স্বাগতম
Song Name: রঙ্গিন এই পৃথিবী
Song Cast: কলরব শিল্পীগোষ্ঠী.

রঙ্গিন এই পৃথিবী ছাড়িতে হইবে
সাধের এই দেহ মাটিতে খাইবে।
শূন্য হবে জিন্দেগানী,,,
কার লাগিয়া এতো মায়া,
এতো চোখের পানি রে মন..
কার লাগিয়া এতো মায়া,
এতো চোখের পানি ?
রঙ্গিন এই পৃথিবী ছাড়িতে হইবে
সাধের এই দেহ মাটিতে খাইবে।
শূন্য হবে জিন্দেগানী
কার লাগিয়া এতো মায়া,
এতো চোখের পানি রে মন.
কার লাগিয়া এতো মায়া,
এতো চোখের পানি ?
সন্ধ্যা হলে ডুবিবে বেলা
সাঙ্গ হবে ভবেরই মেলা।
কেউ বা দিবে আখেরী গোসল।
কেউ বা আনবে আতরদানি.......
কার লাগিয়া এতো মায়া,
এতো চোখের পানি রে মন...
কার লাগিয়া এতো মায়া,
এতো চোখের পানি ?
রঙ্গিন এই পৃথিবী ছাড়িতে হইবে
সাধের এই দেহ মাটিতে খাইবে।
শূন্য হবে জিন্দেগানী
কার লাগিয়া এতো মায়া,
এতো চোখের পানি রে মন......
কার লাগিয়া এতো মায়া,
এতো চোখের পানি ?
কত আশার বাসা তোমার
নিমিষেতে হবে চুরমার।
কেউ বা ডাকবে মা মা করে।
সাড়া তো দিবে না জননী
কার লাগিয়া এতো মায়া,
এতো চোখের পানি রে মন....
কার লাগিয়া এতো মায়া,
এতো চোখের পানি ?।
রঙ্গিন এই পৃথিবী ছাড়িতে হইবে
সাধের এই দেহ মাটিতে খাইবে।।
শূন্য হবে জিন্দেগানী
কার লাগিয়া এতো মায়া,
এতো চোখের পানি রে মন..
কার লাগিয়া এতো মায়া,
এতো চোখের পানি ?
Collected By:Ornob Blog
Share:

Latest Posts

Search This Blog

Contact Form

Name

Email *

Message *

Followers